ধনতেরাসের প্রাক্কালে দোকানদার, স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেল পেট্রোলিং চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখা ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে চলছে সক্রিয় নজরদারি।
#HowrahRuralPolice
ধনতেরাসের প্রাক্কালে, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের দুর্গা সুরক্ষা স্কোয়াড বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় পরিদর্শন করে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করছে।
#HowrahRuralPolice #DurgaVahini #WomenSafety #FestiveSecurity
বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাগনান থানার পুলিশ একটি অভিযান চালিয়ে একজনকে আটক করে এবং তার একক হেফাজত থেকে প্রায় ৫ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার ও বাজেয়াপ্ত করে।
এই ঘটনায় বাগনান থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী তদন্ত চলছে।
#AntiDrugDrive
রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার ও তার হেফাজত থেকে প্রায় ১ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত চলছে।
#HowrahRuralPolice #GarchumukTPOP #AntiNarcoticsDrive #DrugFreeSociety #SayNoToDrugs #LawEnforcement
জামবেড়িয়ায় মহকুমা পুলিশ আধিকারিক, উলুবেড়িয়ার নেতৃত্বে অভিযানে ৪৫০ কেজি বেআইনি বাজি, ৪০ কেজি গানপাউডার ও বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার। গ্রেফতার ১, তদন্ত চলছে।
#UluberiaPS #HowrahRuralPolice #IllegalFirecrackers #PublicSafety #LawAndOrder #WestBengalPolice
শ্যামপুর থানার অধীন গড়চুমুক TPOP-এর উদ্যোগে নবগ্রামের বরগাছিতে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
#HowrahRuralPolice #GarchumukTPOP #CommunityPolicing #NashaMuktBharat #SayNoToDrugs
রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের তিনটি পৃথক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য। শ্যামপুর, পাঁচলা ও জগৎবল্লভপুর থানার অভিযানে প্রায় ৩ কেজি, ১৯০ গ্রাম ও ১৬৩ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার এবং ৩ জন অভিযুক্ত গ্রেপ্তার।
#HowrahRuralPolice #AntiDrugDrive
অবৈধভাবে বাজি মজুতের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে জয়পুর বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের বাজি উদ্ধার ও বাজেয়াপ্ত করল জয়পুর থানা। একইভাবে অভিযান চালাচ্ছে বাগনান থানার পুলিশও।
#HowrahRuralPolice #SafeDiwali
বাগনান STG-এর উদ্যোগে জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধে বিশেষ অভিযান চালানো হয়। পাশাপাশি, জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন স্থানে প্রচারপত্র লাগানো হয়। সকল টোটো চালককে ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। #HowrahRuralPolice #BagnanSTG #RoadSafety #TrafficRegulation #SafeRoads
আসন্ন কালীপুজো ও দীপাবলি উপলক্ষে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং পুজো উদ্যোক্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। #HowrahRuralPolice #PandalVisit #KaliPuja #PublicSafety
আজ বাগনান থানার উদ্যোগে হাল্যাণ গ্রাম পঞ্চায়েতে নেশামুক্ত অভিযান উপলক্ষে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা প্রচার করা হয়।#HowrahRuralPolice
#NashaMuktAbhiyan #DrugFreeIndia #BagnanPS #WestBengalPolice#SayNoToDrugs
শ্রীমতী নির্জা অনীশ শাহ, IPS, Addl. SP (HQ)-এর উপস্থিতিতে আশাভবন হোম শেল্টার ফর চিলড্রেনে একটি সাইবার সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে শিশুদের সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধ প্রতিরোধ সম্পর্কে সচেতন করা হয়।#HowrahRuralPolice #CyberAwareness #CyberSafety
আজ গোরুহাটা মোড় থেকে উলুবেড়িয়া কলেজ পর্যন্ত মাদকবিরোধী সচেতনতা র্যালি ও কলেজে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। যুবসমাজকে মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা প্রচার করা হয়।#HowrahRuralPolice #DrugAwareness #NashaMuktBharat #SayNoToDrugs
আমতা থানার উদ্যোগে সেন্ট জোনাস কনভেন্ট স্কুলে নেশামুক্ত ভারত, সাইবার সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির ও রোড র্যালির আয়োজন করা হয়।
#HowrahRuralPolive #AmtaPS #AwarenessCamp #RoadRally #NashaMuktBharat #CyberAwareness #StopChildMarriage #DrugFreeIndia
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নাকা তল্লাশি অভিযান চলছে। যানবাহনে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা সুনিশ্চিত ও অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা হচ্ছে।
#HowrahRuralPolice #NakaChecking #RoadSafety #PublicSafety #LawAndOrder
রাষ্ট্রীয় একতা দিবসে পশ্চিমবঙ্গ পুলিশের কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের DySP (DEB) শ্রী সুমন মুখার্জি জেলা পুলিশের গৌরব বৃদ্ধি করেছেন।#RashtriyaEktaDiwas #NationalUnityDay #WestBengalPolice #HowrahRuralPolice
মাননীয়া জেলা শাসক, হাওড়া Ms. P. Deepap Priya, IAS এবং পুলিশ সুপার, হাওড়া গ্রামীণ শ্রী অমিত ভার্মা, IPS-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়।
#HowrahBijaySammelani
#রাষ্ট্রীয়_একতা_দিবস
আজ হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পুলিশ লাইনে পুলিশ সুপার শ্রী অমিত ভার্মা, আইপিএস-এর উপস্থিতিতে একতা দিবস প্যারেড ও ঐক্য শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
LIVE TELECAST ALERT!
🕠 Time: 5:30 PM
X (Twitter): [nitter.gq/EktaDiwasBharat/](nitter.gq/EktaDiwasBharat/)























