
ALT Awareness with Human Action (AHA) ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নকৃত একটি প্রকল্প যার উদ্দেশ্য হচ্ছে সংঘাত প্রতিরোধ ও সামাজিক সংহতির মাধ্যমে বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান ও সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার কোভিড-১৯ সহায়তা কার্যক্রমে অবদান রাখা। এই প্রকল্পের মাধ্যমে এমন সকল উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে যা কোভিড-১৯ সচেতনতা সৃষ্টি ও গঠনমুলক কার্যক্রমের মাধ্যমে বৈষম্য, ঘৃণামূলক বক্তব্য, এবং নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে অপবাদ হ্রাসে কাজ করছে। Awareness with Human Action (AHA) এর অধীনে বাংলাদেশে ক্ষুদ্র অনুদানপ্রাপ্ত একটি উদ্যোগ হচ্ছে Religion in Social Equity (RiSE), যা বাস্তবায়ন করছে প্যারিটি। বাংলাদেশের ইসলাম ধর্মবিশ্বাসের দ্বারা পরিচালিত শিক্ষা (মাদরাসা) কমিউনিটিকে নিয়ে কোভিড-১৯ মহামারির এই সময়ে এবং তার পরবর্তীতে সমাজের শান্তিপ্রতিষ্টা ও সামাজিক সংহতির কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে কাজ করছে “রাইজ” প্রজেক্ট।









